‘অনেক লম্বা লড়াই’, করোনা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগে ফের বাড়ল জল্পনা

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘অনেক লম্বা লড়াই। আমাদের ক্লান্ত না হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের জয়ী হতেই হবে। আমাদের এখন একটাই লক্ষ্য। যুদ্ধে জিততেই হবে।’ সোমবার বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসের দিন করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও শতাধিক। এই পরিস্থিতিতে সরকারে তরফে যতরকম সম্ভব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তাও ঠেকানো যাচ্ছেনা পরিস্থিতি। এমনকি লকডাউনের জেরেও সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতি। এমতাবস্থায় কী ১৪ এপ্রিলের পর উঠবে লকডাউন? নাকি বজায় থাকবে এই পরিস্থিতি? তা নিয়েই এখন উঠছে নানান প্রশ্ন। যদিও এবিষয়ে প্রশাসনের তরফে কোন সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে যেরকম পরিস্থিতি থাকবে, তা বিবেচনা করেই ১৪ এপ্রিল পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে বলা জানা গিয়েছে। 

কিন্তু সোমবার হঠাৎ কেন করোনা মোকাবিলায় দেশের এই লড়াইকে ‘লম্বা লড়াই’ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী? তা নিয়েই আবার নতুন করে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দেশবাসীর। এখনও পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্য়া প্রায় ১২ লক্ষের মতো। মৃত প্রায় ৭০ হাজার। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র (৬৯০) ও তামিলনাড়ুতে (৫৭১)। তার পরেই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ৫০৩। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube