নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বরের শুরু। এদিকে আকাশের মুখভার। বৃষ্টি নাকি ঠান্ডা, নাকি বৃষ্টির পর আকাশ পরিস্কার হলে কনকনে ঠান্ডায় মজবে কলকাতা? হাওয়া অফিস সূত্রে খবর, স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ফেইঞ্জল। অতি গভীর নিম্নচাপের কারণে শীত উধাও দক্ষিণবঙ্গে । তবে সপ্তাহ শেষে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলেই খবর ।
পরিষ্কার থাকবে আকাশ তবে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যের ৬ জেলায় কুয়াশার সম্ভাবনা । উইকেন্ডে জমিয়ে শীতের ইঙ্গিত। ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে উত্তর তামিলনাড়ু এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর ভারতে রয়েছে একটি জেট স্ট্রিম উইন্ড। দক্ষিণবঙ্গ সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশার সৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। তাপমাত্রা পরিবর্তনের কারণে সকালে সামান্য কুয়াশা হলেও পরে পরিষ্কার আকাশ। আপাতত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায়। সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। সপ্তাহের শেষে আবারও পারদ পতনের ইঙ্গিত হাওয়া অফিসের। পশ্চিমের জেলায় ফিরবে শীতের স্পেল। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই ফিরবে। সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী তিন দিনে ২-১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হেরফের হতে পারে। এখনও স্বাভাবিকের ওপরেই সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সেখানেও আগামী ২-৩ দিনে কিছুটা বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গ চলতি সপ্তাহে ঝকঝকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা বেশি। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী ৭ দিনে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। ২-১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে উইকেন্ডে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। এই ৩ জেলাতেই সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকতে পারে। কলকাতা মূলত পরিস্কার আকাশ । কখনও আংশিক মেঘলা আকাশ। ফের সামান্য বাড়বে রাতের তাপমাত্রা। এখনও স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরেই রয়েছে তাপমাত্রার পারদ।ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। সপ্তাহের শেষে বেশ কিছুটা পারদ পতনের ইঙ্গিত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। ভিনরাজ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে কুয়াশার সর্তকতা। হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে কেরালার কিছু অংশে। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে তামিলনাড়ু, রায়েলসীমা, পন্ডিচেরি এবং কর্ণাটক রাজ্যে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

