শীতের আমেজ বাংলায়। সব জেলাতেই কমেছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় বঙ্গবাসী। এরমধ্যেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আইএমডি-র তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে?
আইএমডি-র (ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট ) তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার দক্ষিন আন্দামান ও নিকবোরে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যা নিকটবর্তী এলাকায় নিম্নচাপ সৃষ্টি করবে। এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ফেলেছে। ঘূর্ণিঝড় আনুমানিক আগামী রবিবারের মধ্যে মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে পৌঁছাতে পারে। দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রভাব ফেলতে পারে।
নতুন এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তার নাম হবে ‘ফেনজল’। এর নামকরণ করেছে সৌদি আরব। তবে এখনও ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি স্পষ্ট জানা যায়নি। এর তীব্রতা কত হবে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে তার আন্দাজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় ‘দানা’। মৌসম ভবনের পূর্বাভাস মতই গত অক্টোবর মাসে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ১২০ কিমি। দীর্ঘ ৮ ঘণ্টা চলে ল্যান্ডফল প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই রাজ্যে তেমনভাবে পড়েনি। ক্ষয়ক্ষতিও খুব বেশি হয়নি। তবে ‘দানা’র জেরে একটানা ভারী বৃষ্টির কবলে পড়েছিল বাংলা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

