মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের । এবার লিভারপুলের কাছে ২-০ গোলে হারল তারা ।

পেনাল্টি মিস করে ভিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে । ২০০৯-এর পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডের ক্লাবটির কাছে হারল রিয়াল । ঘরের মাঠে লিভারপুলের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টার এবং নেদারল্যান্ডসের গাপকো ।

তবে, মহম্মদ সালাহ পেনাল্টি মিস না করলে, লজ্জার হারের মুখে পড়তে হত স্প্যানিশ ক্লাবটিকে । এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে শেষ ১৬-য় জায়গা করে নিল লিভারপুল । অন্যদিকে ৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট মাত্র ৬। পরের রাউন্ডে মাদ্রিদের ক্লাবটি আদৌও যোগ্যতা অর্জন করতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube