শীর্ষে বুমরা, দ্বিতীয় স্থানে যশস্বী

ঘরের মাটিতে টেস্টে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর আইসিসি ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে বোলার হিসেবে ধাক্কা খেতে হয়েছিল যম্প্রীত বুমরাকে । হারাতে হয়েছিল শীর্ষ স্থান । কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে জয়ী হওয়ার পর হারানো স্থান ফিরে পেলেন ভারতীয় পেসার ।

টেস্ট বোলার হিসেবে আইসিসি যে তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে তৃতীয় স্থান থেকে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি । পারথে দুই ইনিংস মিলিয়ে আটটি উইকেট দখল করেছিলেন কেয়ারটেকার অধিনায়ক । আর এটাই শীর্ষ স্থান পেতে বুমরাকে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে ।

বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে পারথে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২৯৫ রানে । ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের দ্বিতীয় টেস্ট । তার আগে অস্বস্তি বাড়ল টিম ইন্ডিয়ার । প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ব্যাটার শুভমান গিলের খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । তাঁর আঙুলের চোট পুরোপুরি সারেনি বলে জানা গেছে । যদিও খেলার ব্যাপারে আশাবাদী গিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube