মহারাষ্ট্র-ঝাড়খন্ডে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, রাহুলের ছেড়ে আসা ওয়েনাড়ে উপনির্বাচন কবে?

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। বিধানসভা নির্বাচনের পাশাপাশি রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়েনাড় লোকসভা কেন্দ্রে‌ ভোট কবে? জানাল কমিশন।

আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে ভোটপর্ব। ঝাড়খন্ডে দু’দফায় ভোট হবে ১৩ ও ২০ নভেম্বর। মহারাষ্ট্রে এক দফাতেই নির্বাচন হবে ২০ নভেম্বর। ফল প্রকাশ হবে আগামী ২৩ নভেম্বর।

গত লোকসভা নির্বাচনে রায়বরেলি ও ওয়েনাড় কেন্দ্র‌ থেকে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই জয়ী হন তিনি। শেষ পর্যন্ত ওয়েনাড় কেন্দ্র‌ থেকে ইস্তফা দেন তিনি। এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী হিসেবে মনোনীত করে কংগ্রেস। মঙ্গলবার এই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর কেরলের ওয়েনাড়ে উপনির্বাচন হবে। লোকসভা উপনির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।

উল্লেখ্য, বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube