এএফসি চ্যাম্পিয়নস লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলের সৌজন্যে জয় পেল আল নাসের । তারা ৩-১ গোলে হারাল আল ঘারাফারকে।
ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে রোনাল্ডোর দল । প্রথম অর্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল তাঁরা । কিন্তু গোল করতে ব্যর্থ হন তাঁরা । অবশেষে ম্যাচের ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেন রোনাল্ডো । হেডে গোল করেন পর্তুগীজ তারকা ।
৫৮ মিনিটে নাসেরের হয়ে ব্যবধান বাড়ান অ্যাঞ্জোলো । ৬৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো । ৭৫ মিনিটে ঘারাফা একটি গোল করলেও, ফলের কোনও হেরফের হয়নি ।
এই ম্যাচ জেতার ফলে রোন্ডাল্ডোর দলের পয়েন্ট দাঁড়াল ১৩। গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকল তারা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

