রাজ্যজুড়েই শীতের আমেজ । একই সঙ্গে বইছে উত্তুরে হাওয়া । প্রথম স্পেলেই পুরুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ । কলকাতাতেও ১৮ ডিগ্রীতে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । কোমোরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে । উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।
দক্ষিণবঙ্গ
উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ । পারদপতন বেশ কিছুটা হয়েছে । পশ্চিমের জেলায় পারাপতন একটু বেশি হয়েছে । শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । পুরুলিয়াতে ১২ ডিগ্রি এবং বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে তাপমাত্রা । এরকমই তাপমাত্রা থাকবে আগামী ৫ দিন।
সপ্তাহভর একইরকম শীতের আমেজ । হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে একইরকম তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। এছাড়া বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। চলতি সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
সকালের দিকে কুয়াশার চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় । আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই । বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা । হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা । মূলত শুষ্ক আবহাওয়া । শীতের আমেজে সপ্তাহভর মনোরম পরিবেশ ।
কলকাতা
আরও নামল কলকাতার পারদ । আজ সকালে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতায় । আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম । নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও কম । আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা ।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৮৮ শতাংশ ।
ভিনরাজ্যে
বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয়ে।ঘন কুয়াশার দাপট দিল্লি, হিমাচল প্রদেশ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং উত্তরপ্রদেশে। রাতে ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আসাম ও মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে।
ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে। ২২ তারিখ শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি নিকোবর দ্বীপপুঞ্জে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু, করাইকাল, কেরল, মাহে, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

