ফের দুর্ঘটনা শহরে, চা খেতে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত প্রৌঢ়

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা শহরে। চা খেতে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকার আনন্দপল্লীতে। ঘাতক গাড়িটি এখনও পলাতক। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।  

জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে চা খেতে বেরিয়েছিলেন নিউটাউন এলাকার সবুজ পল্লীর বাসিন্দা সন্তোষ ব্রহ্ম (৫২)। রাস্তা দিয়ে হাঁটার সময়ে আচমকাই একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়িটি পলাতক।  পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

শহর তথা রাজ্যে একের পর এক গাড়ি দুর্ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। গত মঙ্গলবার ১১৬ নম্বর জাতীয় সড়কে কোনা হাইরোডের কাছে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী। স্থানীয় সূত্রে খবর, খড়্গপুরের দিকে যাওয়ার সময় পিছন দিক থেকে দূর পাল্লার একটি বাসের ধাক্কায়  প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়েন ওই বাইক আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube