উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার দাপট । দক্ষিণবঙ্গের ৪ জেলায় মাঝারি কুয়াশা থাকবে । সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা ও ধোঁয়াশা । উইকেন্ডে রাজ্যজুড়েই শীতের আমেজ। প্রথম শীতের আমেজের স্পেল থাকবে সপ্তাহজুড়ে ।
সিস্টেম
পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে । উত্তর-পশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস । উত্তর বঙ্গোপসাগরে কোনও সিস্টেম নেই । শ্রীলঙ্কা উপকূলে কোমোরিন এলাকা থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
দক্ষিণবঙ্গ
মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এছাড়া বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।এই সপ্তাহে এরকমই আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারদপতন শুরু হয়েছে। পশ্চিমের জেলায় পারাপতন একটু বেশি। আগামী দু দিনে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
ঘন কুয়াশার সতর্কতা। মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ আগামী এক সপ্তাহে।আজ ও আগামীকাল দু’দিন বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার চাদর থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে, সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা
উইকেন্ডে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের তাপমাত্রার পারদ। ১৯ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৩ শতাংশ।
ভিনরাজ্যে
কেরল এবং মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল ও কর্ণাটকে।ঘন কুয়াশার দাপট পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও হিমাচল প্রদেশে। পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও সিকিমে কুয়াশার দাপট বেশি থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

