বীরভূমে কেষ্ট-কাজল অনুগামীদের ‘দ্বন্দ্ব’!

মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকদিন আগেই বীরভূমে কোর কমিটির বৈঠক হয়। সেখানে এক টেবিলে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। সেই বৈঠক মিটতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে।

গত শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের দু’দিন পরই বাইরী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সুজয় থান্ডারকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবেই পরিচিত। তাঁর কথায়, আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল যে ১৬ তারিখ পেরিয়ে যাওয়ার পর তাঁকে দেখে নেওয়া হবে। এরপরই রবিবার সন্ধ্যেয় সুজয় খাণ্ডারকে বেধরক মারধর করা হয়। ইতিমধ্যেই আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ‘দ্বন্দ্ব’ বীরভূমের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। গরু পাচার মামলায় প্রায় দু’বছর জেল খেটেছেন অনুব্রত মণ্ডল। কয়েকমাস আগেই জামিনে ছাড়া পেয়ে আবারও নিজের গড় বীরভূমে ফিরে এসেছেন। এরপরই জেলমুক্তির পর শনিবার কোর কমিটির বৈঠকে প্রথমবার যোগ দিয়েছিলেন কেষ্ট। তিনিই হলেন কোর কমিটির চেয়ারপার্সন। জানা গিয়েছে, এবার থেকে কোর কমিটির সব বৈঠকেই চেয়ারপার্সনের ভূমিকায় দেখা যাবে অনুব্রতকে। এখন প্রশ্ন, সেটাই কি মেনে নিতে পারছেন না কাজল শেখ? আর সেই কারণেই বৈঠক মিটতেই অনুব্রতর অনুগামীদের উপর হামলা কাজল শেখের অনুগামীদের। শুরু জল্পনা। এই দু’পক্ষের দ্বন্দ্ব শাসক দলের অস্বস্তির কারণ হয়ে উঠবে কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube