‘ওরা আমায় বাঁচতে দেবে না’, মা’কে শেষ ফোন! এরপরই উদ্ধার ছাত্রীর দেহ

রেল লাইনের ধার থেকে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের কালনায়। শুক্রবার সন্ধ্যায় টিউশন থেকে বেরিয়ে মাকে ফোন করেছিল ওই ছাত্রী। শেষ ফোনে জানিয়েছিল, ‘ওরা আমায় বাঁচতে দেবে না।’ এরপরই খোঁজাখুঁজি শুরু হলে রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খুন নাকি আত্মহত্যা, তরুণীর মৃত্যুর কারণ ঘিরে বাড়ছে রহস্য।

মৃত ছাত্রীর মা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইংলিশ টিউশনে গিয়েছিল ওই ছাত্রী। টিউশন শেষে বেরিয়ে মাকে ফোন করে জানায়, ‘মা ওরা আমাকে বাঁচতে দেবে না ‘। এটাই ছিল তাঁর মায়ের সাথে বলা শেষ কথা। এরপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় পুলিশে। খোঁজ শুরু হয় তার। দীর্ঘক্ষণ সন্ধান চালানোর পর কালনা স্টেশনের কিছু দূর থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় । মৃতার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। যদিও মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

মৃতার বাড়ি কালনার ধাত্রীগ্রামে। কৃতী ছাত্রী হিসেবেই পরিচিত ছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও বেশ স্নেহ করতেন। ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube