আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের!

নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওই দিন পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । নভেম্বরের মাঝামাঝি সময় থেকে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজ অনুভূত হবে । বইবে উত্তুরে হাওয়া।

সিস্টেম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে । আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা । এই নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে অগ্রসর হবে । শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলের অভিমুখে একটি অক্ষরেখা রয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ।

দক্ষিণবঙ্গ

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি । বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । রবিবার ও সোমবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

নভেম্বরের মাঝামাঝি আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে । উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে । নভেম্বরের ১৫ তারিখের পর থেকেই পারদ পতনের সম্ভাবনা । পশ্চিমাঞ্চলের জেলায় পারা প্রথমে একটু বেশি থাকবে । নভেম্বরের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ অনুভূত হবে।

উত্তরবঙ্গ

দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে এই দুই পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে । বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । তবে সকালের দিকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে ।

মূলত শুষ্ক থাকবে আবহাওয়া । কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম । তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে।

কলকাতা

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ার পরিবর্তন এবং শীতের আমেজ শুরু হবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী ৪-৫ দিন নতুন করে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনাও নেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৪ শতাংশ ।

ভিন রাজ্যে
ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনাও থাকবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube