নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাজুড়ে শীতের আমেজ। আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস মিলল। রবিবার, ভাইফোঁটার দিন কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ (৩ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকবে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভোর ও রাতের দিকে হালকা কুয়াশা দেখা যাবে। মঙ্গলবার ও বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রির উপর রয়েছে। তবে আগামী সপ্তাহেই তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমতে পারে। কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৩ শতাংশ।
রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু-একটি জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতেও। ৭ নভেম্বর শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী চারদিনে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

