রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ ?

চলছে নভেম্বর মাস, তবে নতুন করে দিন ও রাতের তাপমাত্রা নামার সম্ভাবনা কম রাজ্যে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকার কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে । নভেম্বরের শেষে এই শীতের আমেজ বাড়বে রাজ্যজুড়ে।

ছট পুজোর আবহাওয়া
ছট পুজোয় পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । ওইদিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

সিস্টেম
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে।
এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশে । একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গ

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত । ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে । নভেম্বরের শেষ দিকে তাপমাত্রার সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদ শীতের আমেজের উপযোগী হওয়ার সম্ভাবনা । নভেম্বরের ২৫ তারিখের পর অবাধে উত্তুরে হাওয়া প্রবেশের পূর্বাভাস ।

বৃহস্পতি, শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া । সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি । বেলা বাড়লে কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উপকূলের ৩ জেলায় । পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । সোমবার থেকে ফের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া প্রভাব বিস্তার করবে।

উত্তরবঙ্গ

দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে এই দুই পার্বত্য জেলায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । বাকি উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । তবে সকালের দিকে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে ।

মূলত শুষ্ক আবহাওয়া । কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম । তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাতাসে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হবে। শনিবার পর্যন্ত সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে ।

কলকাতা

মূলত আংশিক মেঘলা আকাশ। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আগামী ৪-৫ দিন নতুন করে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৪ শতাংশ ।

ভিন রাজ্যে

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির আশঙ্কা । আজ ও আগামীকাল তামিলনাডু, পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সতর্কতা । শনিবার ও রবিবার তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে ইয়ানাম ও রায়লসীমাতে ভারী বৃষ্টি হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube