চলচ্চিত্রে বিশেষ অবদান রয়েছে মিঠুন চক্রবর্তীর । ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু । আগামী ৮ অক্টোবর ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অভিনেতাকে সম্মানিত করা হবে । সোমবার সকালে এই খবরটি ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।

খবরটি ঘোষণা হওয়ার পরই এক্স হ্যান্ডেলে টুইট করে মিঠুন চক্রবর্তীকে অভিন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একই সঙ্গে শুভেচ্ছা বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও । তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ।

১৯৭৬ সালে মৃণাল সেন-এর ‘মৃগয়া’ দিয়ে চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু হয় । প্রথম ছবিতেই মন জয় করে নিয়েছিলান দর্শকদের । এই ছবির সুবাদে পেয়েছিলেন সেরা অভিনেতার পুরস্কার । তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । পড়ি দিয়েছিলেন সোজা মুম্বই । ডিস্কো ডান্সার থেকে শুরু করে অগ্নীপথ, একের পর এক ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

