নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বদল ঘটবে । শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে । আগামী এক সপ্তাহে দুর্যোগ বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জেলার দু-একটি জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
কালীপুজোয় বৃষ্টি!
কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই । কালীপুজোর আগে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
সিস্টেম
ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে । আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে।
দক্ষিণবঙ্গ
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলার দু-একটি জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার শুরু । কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ।
জেলায় মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা যেমন কমবে, তেমনিই বাতাস থেকে জলীয় বাষ্পের পরিমাণও ধীরে ধীরে কমবে। এর ফলে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।কোনও কোনও জেলায় স্থানীয়ভাবে দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । বৃষ্টির সম্ভাবনা কমবে নিচের দিকের জেলাগুলিতে নভেম্বরের শুরু থেকে । শুষ্ক আবহাওয়া শুক্রবার থেকে মালদা ও দুই দিনাজপুরে এবং ক্রমশ জলপাইগুড়িতেও ।
আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা । সম্ভাবনা বাড়বে কাল। আগামীকাল বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর ও মালদা সব জেলাতেই বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে বৃহস্পতিবারেও।
কলকাতা
আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কালী পুজোতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু । মূলত পরিষ্কার আকাশ থাকবে । কখনো আংশিক মেঘলা আকাশ । বৃষ্টির সম্ভাবনা সামান্য শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৬ শতাংশ ।
ভিন রাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কর্ণাটক তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এবং কেরল ও মাহেতে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন উত্তরবঙ্গে কিছুটা থাকবে। তেমনি বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনে মধ্যপ্রদেশ ছত্রিশগড় বিদর্ভ কঙ্কন গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

