বাজারে চড়া দাম! বাড়িতেই তৈরি করে ফেলুন রঙিন মোমবাতি

দীপাবলি আলোর উৎসব। এই সময়ে সকলের বাড়ি সেজে ওঠে আলোয়। টুনি লাইট, প্রদীপ ছাড়াও মোমবাতি জ্বালানো হয়। আজকাল বাজারে নানা রঙয়ের, নানা ডিজাইনের মোমবাতি পাওয়া যায়। তবে সেগুলোর দামও একটু বেশি। তাই অনেকেই ইচ্ছে থাকলেও কিনতে পারে না। তবে এই সমস্যার খুবই সহজ সমাধান রয়েছে। জানেন কি বাড়িতেই সহজ পদ্ধতিতে মোমবাতি তৈরি করে ফেলতে পারেন। খরচও অনেক কম। কীভাবে তৈরি করবেন মোমবাতি, জেনে নিন বিস্তারিত।

সাদা মোমবাতি কিনে নিন নিজের প্রয়োজন মত। যেসব আকারের মোমবাতি তৈরি করতে চান সেই পাত্রগুলি জোগাড় করে নিতে হবে। রঙিন মোমবাতি তৈরি করতে সাধারণ মোম রঙ বা ফুড কালার ব্যবহার করতে পারেন।

প্রথমে সাদা মোমবাতি গুলো টুকরো টুকরো করে আলাদা আলাদা পাত্রে দিয়ে দিন। এরমধ্যেই এক একটি পাত্রে নিজের পছন্দের রঙ দিয়ে দিন। এবার একটি পাত্রে জল নিয়ে গ্যাসে ফুটতে বসিয়ে দিন। মোমগুলি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার যে আকারের মোমবাতি তৈরি করতে চান সেই পাত্রে ঢেলে নিন। পাত্রগুলির মধ্যে একটু মোটা সুতো বসিয়ে দিন। এরপর সেগুলি ঠাণ্ডা হওয়ার জন্য ছেড়ে দিন।

মোম পুরোপুরি জমে গেলে পাত্র থেকে বের করে নিন। এই ভাবেই সহজ পদ্ধতিতে মোমবাতি তৈরি করে নিজের বাড়ি সাজিয়ে ফেলতে পারেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube