দীপাবলিতে সকলেই নিজেদের ঘর সাজিয়ে তুলতে চায়। যদিও এমন অনেকেই আছেন যাদের ঘর ছোট হওয়ায় মন মত সাজিয়ে উঠতে পারেন না। অনেকে আবার আর্থিক কারণে পছন্দের জিনিস কিনতে পারেন না। তবে জানেন কি! খুব সাধারণ জিনিসেই নিজদের ঘর সাজিয়ে তুলতে পারেন। কী কী করণীয়? জেনে নিন-

দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালিয়ে জানলা, দরজা ও ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিন। এতে ঘর আলোকিত হবে। সাবেকি মাটির প্রদীপ ছাড়াও নানা রং ও নকশার প্রদীপ বাজারে পাওয়া যায়। সেগুলিও কিনতে পারেন। একইভাবে বিভিন্ন রঙয়ের মোমবাতি দিয়ে ঘর আলোকিত করতে পারেন।

বারান্দায়, দরজায় বাহারি রকমের স্ট্রিং লাইট দিয়ে সাজিয়ে দিতে পারেন।
দীপাবলির জন্য বাজার থেকে কিছু সুগন্ধি ফুল কিনতে পারেন। সেই ফুলগুলি ঘরের পছন্দমত জায়গায় ফুলদানিতে রেখে দিন। এরফলে আলোর উৎসবে ঘরের সুগন্ধ ছড়িয়ে পড়বে।

ফুল দিয়ে সাজাতে পারেন ঘর। দরজা, জানলায় মনমত রংয়ের ফুলের মালা টাঙিয়ে দিন। চাইলে নকল ফুল ব্যবহার করতে পারেন। ফুল দিয়ে মেঝেতে বিভিন্ন নকশা করতে পারেন।

দীপাবলিতে রঙ্গোলি আঁকা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রঙিন গুঁড়োয় সহজ কিছু নকশা এঁকে নিতে পারেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

