শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ডানা, ফলে উন্নতি হচ্ছে আবহাওয়ার । ঘূর্ণিঝড় ‘দানা’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । উত্তর ওড়িশা থেকে নিম্নচাপ আরও শক্তি হারিয়ে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগোবে । আজ গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে ক্রমশ সাধারণ নিম্নচাপে পরিণত হবে । কয়েকটি জেলায় আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে । উত্তরবঙ্গে থাকছে শুষ্ক আবহাওয়া । উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে।
দক্ষিণবঙ্গ
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায় । বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে । আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা ।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সরে গিয়ে আবহাওয়ার ক্রমশ উন্নতি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা। সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছু জেলায়।
উত্তরবঙ্গ
আপাতত বৃষ্টির সম্ভাবনা কম । প্রধানত শুষ্ক আবহাওয়া । পার্বত্য এলাকার দু-একটি জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
কলকাতা
দিনভর বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দু-এক পশলা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।আজ আংশিক মেঘলা আকাশ। আগামীকাল থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫২.৮ মিলিমিটার।
ভিন রাজ্যে
ওড়িশায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ডের পশ্চিমের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা থাকবে কেরল ও মাহেতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

