অতিথি আপ্যায়নে বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাকস

উৎসবের মরশুমে বাড়িতে অতিথিদের আসা যাওয়া লেগেই থাকে। ভুরিভোজ তো চলবেই। অতিথি আপ্যায়নে বাইরে থেকে খাবার না নিয়ে সহজেই সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারেন। আজকের প্রতিবেদনে রইল চিজি চিকেন বলের (Cheesy Chicken Ball) রেসিপি।

উপকরণ
বোনলেস চিকেন
গোলমরিচ গুঁড়ো
আদা রসুন বাটা
চিজ
হলুদ গুঁড়ো
কাঁচা লঙ্কা
লাল লঙ্কা গুঁড়ো
সাদা তেল
নুন

কীভাবে বানাবেন –

প্রথমেই বোনলেস চিকেন, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ মিক্সিটে মিহি করে পেস্ট করে নিন। সেটিকে আধঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। অন্যদিকে একটি পাত্রে বেসন, পরিমাণমত নুন, বেকিং সোডা জল দিয়ে ফেটিয়ে নিন। সময় হয়ে গেলে ফ্রিজ থেকে চিকেনের পেস্টটিকে বের করে নিতে হবে।

একটি ছড়ানো পাত্রে সাদা তেল বা মাখন ব্রাশ করে চিকেনের পেস্টটিকে ছড়িয়ে দিন। উপর থেকে চিজ ছড়িয়ে দিন। এবার ছোট ছোট টুকরো কেটে বলের আকারে করে নিতে হবে। চিকেনের বলগুলোকে বেসনের মিশ্রণে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে একে একে বলগুলোকে লাল করে ভেজে নিন। টমেটো সস বা যেকোনও চাটনির সাথে পরিবেশন করতে পারেন চিজি চিকেন বল

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube