নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র ১৫ঘন্টা সময়ের মধ্যে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা একলাফে বাড়ল ২৬। তার জেরে দেশে করোনায় মৃ্তের সংখ্যা ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার সকাল ন’টা পর্যন্ত ৪,০৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সন্ধ্যার ছ’টার পর আরও ৪৯০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ১৫ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৮৩ থেকে বেড়ে হয়েছে ১০৯। গত ১৫ ঘণ্টায় মৃত্যুর তুলনায় সুস্থ হয়ে ওঠার হার কম। এদিকে, দেশে করোনা আক্রান্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত সেখানে ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবথেকে বেশি মৃত্যুও হয়েছে মহারাষ্ট্র। এখনও পর্যন্ত সেখানে মারা গিয়েছেন ৪৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।সেখানে করোনার কবলে পড়েছে ৫৭১। মৃত্যু হয়েছে পাঁচজনের। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

