নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে, সারা বিশ্বে ১১ লক্ষ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা।এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল।উপসর্গ দেখা দেওয়ার ১০দিনের মাথায় পরীক্ষা করা হয় ও পজিটিভ আসে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়।তবে তাঁর অফিস বলেছিল যে এটি একটি “সাবধানী পদক্ষেপ” ছিল মাত্র কোনো জরুরি অবস্থায় ভর্তি করা হয়নি।
রোববার ডাউনিং স্ট্রিট বলেছিলেন, “চিকিৎসকের পরামর্শে প্রধানমন্ত্রীকে আজ রাতে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।””এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ মাত্র যেহেতু প্রধানমন্ত্রীর শরীরে ভাইরাসটি পরীক্ষা করার ১০ দিন পরে ও লক্ষণ দেখা গেছে। ২রা মার্চ, তিনি ডাউনিং স্ট্রিটের একটি ফ্ল্যাটে আইসোলোশনে থাকতে শুরু করেন এবং শুক্রবার বলেছিলেন যে এখনও তার শরীরে তাপমাত্রা বেশি থাকায় তিনি সেখানেই অবস্থান করছেন।জনসন প্রাদুর্ভাবের বিষয়ে ইউকের প্রতিক্রিয়া নিয়ে প্রতিদিন সভা পরিচালনা করে চলেছেন, এবং ১০দিনের এই বিচ্ছিন্নতার মধ্যে তিনি বেশ কয়েকটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। শুক্রবার এক বার্তায় তিনি বলেছিলেন যে তিনি এখন অনেকটাই সুস্থ, তবে শরীরে এখন ও জ্বর আছে।জনসন সরকারের দায়িত্বে রয়েছেন, ডাউনিং স্ট্রিট জানিয়েছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

