লক্ষ্মীপুজোয় কেমন আলপনায় সাজাবেন ঘর, রইল কয়েকটি সহজ ডিজাইন

লক্ষ্মীপুজো মানেই ঘরের বিভিন্ন জায়গায় মেঝেতে আলপনা। এতে ঘরের সৌন্দর্যও দ্বিগুণ বেড়ে যায়। শাস্ত্র মতে, লক্ষ্মীপুজোর দিনে ঠাকুরের সিংহাসন, বারান্দা, ঘরে আলপনা দিলে সমৃদ্ধি আসে। কিন্তু এমন অনেকেই আছেন যারা আলপনা দিতে চাইলেও কী আঁকবেন বুঝে উঠতে পারেন না। তবে আর চিন্তা নেই। রইল কয়েকটি সহজ ডিজাইন।

আলপনা সাধারণত খড়ি মাটি দিয়েই দেওয়া হয়। তবে আজকাল অনেকেই ফেব্রিক রং ব্যবহার করেন আলপনা অনেকদিন রেখে দেওয়ার জন্য।

খড়িমাটি আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে। তবে মিশ্রণটি বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নকশা আকার পর শুকানোর জন্য বেশ কিছুক্ষণ সময় দিতে হবে।

অনেকেই নকশা দিতে কাপড় বা তুলোর ব্যবহার করেন। আবার অনেকেই তুলির ব্যবহার করেন।

আজকাল দোকানে আলপনার বিভিন্ন রকম নকশার স্টিকার পাওয়া যায়। হাতে সময় অল্প থাকলে এই পন্থা গ্রহণ করতে পারেন।

খড়িমাটি বা ফেব্রিক রঙ ব্যবহার না করতে চাইলে রঙ্গোলি দিয়ে নকশা আঁকতে পারেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube