হয়নি নিয়োগ, তাই ২০২৪ সালে হবে না টেট?

পরপর দু’বছর নেওয়া হয় টেট । ২০২২-এর পর ২০২৩-এও প্রাথমিক টেট হয় । কিন্তু ২০২৪-এ আর টেট হচ্ছে না বলে পর্ষদ সূত্রে খবর । পরপর দু বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই চাকরি প্রার্থীদের নিয়োগ এখনও হয়নি । তাই আপাতত পরীক্ষা নেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে।

টেট নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন গৌতম পাল স্পষ্ট বলেছিলেন, প্রতি বছর টেট নেওয়া হবে । শুধু তাই নয়, ২০২৩ সালেই দু’বার নিয়োগ হওয়ার কথা জানিয়েছিলেন গৌতম পাল । সেই কথাও রাখতে পারেননি তিনি । কোনও টেট-এর নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি ।

এই প্রসঙ্গে পর্ষদ সূত্রে খবর, এ বছর আর টেট হওয়ার সম্ভাবনা নেই । হাতে আর মাত্র ২ মাস সময় রয়েছে । তার মধ্যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নিয়োগ শুরু করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube