আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। এরইমধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বাংলায় একটানা বৃষ্টি চলেছে। চাষের জমি জলমগ্ন। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ফসলের। যার ফলে আশঙ্কা একটা ছিলই, অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। ‘দানা’র প্রভাব কাটতেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে দাম বেড়েছে সবজির। অগ্নিমূল্যের বাজারে পকেটে টান পড়ছে আমজনতার। কলকাতায় কোন সবজির দাম বেড়ে কত দাঁড়াল, জেনে নিন বিস্তারিত।
বেগুন, ভেণ্ডি, ফুলকপি, বিনস, গাজর, শসা সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে। গাজর কেজি প্রতি ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। শসা ৩০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা। বেগুন ছিল ৪০ টাকা কেজি, এক ধাক্কায় এই দাম ঠেকেছে ৮০ টাকায়। লঙ্কা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা প্রতি পিস।
প্রসঙ্গত, গত বুধবার রাত থেকেই বাংলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় একটানা বৃষ্টিপাত হয়েছে। এরফলে বিভিন্ন জায়গায় জল জমার সমস্যা দেখা গিয়েছে। জল জমে চাষের জমিগুলিতেও। এরফলে সবজির পচন হয়েছে। জোগানে টান পড়েছে। স্বাভাবিকভাবেই দাম বেড়ে গিয়েছে প্রায় সব সবজির। বিক্রেতাদের আশঙ্কা, কালীপুজোর সময় আরও কিছুটা দাম বাড়তে পারে সবজির।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

