লাগাতার বৃষ্টির ফল ভুগতে হচ্ছে মৃৎশিল্পীদের

সামনেই দীপাবলি, তার আগেই ডানার দাপটে চলল এক নাগাড়ে বৃষ্টি । লাগাতার বৃষ্টির ফল ভুগতে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের । কালী প্রতিমা তৈরিতে বারবার বিঘ্ন ঘটছে । তাই উদ্যোক্তাদের কাছে প্রতিমা পৌঁছতে কিছুটা দেরি হবে বলেই মনে করছেন শিল্পীরা ।

মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, যেভাবে বৃষ্টি পড়ছে, তাতে প্রতিমা তৈরি করতে তাঁদের সমস্যা হচ্ছে । প্লাস্টিক, ত্রিপল ঢাকা দিয়ে কতটা কাজ করা সম্ভব হলেও সমস্যা হচ্ছে বড় প্রতিমা নিয়ে । তাই ঠিক সময় ডেলিভারি দেওয়া নিয়ে কিছু চিন্তা রয়েই গিয়েছে ।

বৃষ্টির জেরে ছাউনির বাইরে থাকা বেশ কিছু প্রতিমা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে । তা নতুন করে তৈরি করা হচ্ছে । যাতে বড় কোনও ক্ষতি না হয়, তার জন্য অতিরিক্ত প্লাস্টিক, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত প্রতিমা শুকনোর জন্য বিকল্প কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে । তবে সব মিলিয়ে বৃষ্টির কারণে তাদের কাজে যে কটা দিন বিঘ্ন ঘটেছে তা পূরণ করতে এখন দিনরাত জেগে কুমোরটুলি পাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube