নিয়মভেঙে বাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার ৯৮জন

নিউজটাইম ওয়েবডেস্ক : ৯মিনিটের অন্ধকারে মোমবাতি-প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রীতিমতো বাজি, পটাকাও ফাটিয়েছেন বহু অতি উৎসাহী। তাতে অবশ্য রেহাই পেলেন মেলেনি। নিয়ম ভেঙে বাজি ফাটানোর অভিযোগে ৯৮ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

 ‘জনতা-কার্ফু’-র দিন বিকেলেও কাঁসর-ঘণ্টা-থালা বাজানোর পাশাপাশি রাস্তায় নেমে পড়েছিলেন অনেক। ফাটানো হয় শব্দবাজিও। তবে রবিবার হুজুগের মাত্রা ছিল আরও বেশি। ঘড়ির কাঁটা ন’টায় পৌঁছানোর আগেই আলো নিভিয়ে শুরু হয় বাজি ফাটানো। অনেকে রাস্তায় নেমে মোমবাতি-মশাল নিয়ে মিছিল করেন। রাস্তায় ফাটানো হয় বাজি। সামাজিক দূরত্ব বিন্দুমাত্র মানা হয়নি।

কালীপুজোর মতোই শব্দবাজি ফাটানো চলতে থাকে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির ফাটানোর অভিযোগ আসতে থাকে।ওড়ানো হয় ফানুসও। প্রধানমন্ত্রীর নির্ধারিত নয় মিনিট পেরিয়ে যাওয়ার পর ও চলতে থাকে অকাল দীপাবলী উদযাপন।

এরপর কড়া পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। নিয়ম ভেঙে বাজি ফাটানোর অভিযোগে গতরাত পর্যন্ত কলকাতা থেকে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube