ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও চলছে একটানা বৃষ্টি। এই বৃষ্টির জল জমেই ফের চেনা ছবি ফিরে এল শহরে। কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জমা জলের কারণে খানিকটা বিপর্যস্ত হচ্ছে জনজীবন। তবে এই সমস্যার সমাধান হিসেবে পুরসভার তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই একটানা বৃষ্টি চলছে কলকাতায়। যার ফলে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, মুক্তারাম বাবু স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায় জল জমার চেনা ছবি। এছাড়াও উত্তর কলকাতার রাজা রামমোহন রায় সরণী কলেজ স্ট্রীট আমহারস্ট স্ট্রিট জলমগ্ন। পুরসভার তরফে পাম্প চালিয়ে জল কমানোর চেষ্টা চলছে।
অন্যদিকে বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং শুক্রবার সকাল থেকে একটানা বৃষ্টির ফলে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, হলদিরামের কাছে ভিআইপি রোডের উপর জল জমতে শুরু করেছে। যানবাহন চলছে ধীরগতিতে। ফলে রাস্তায় যানজটের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
প্রবল বৃষ্টিপাতের জেরে এসএসকেএম হাসপাতালের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। স্বাভাবিকভাবেই রোগী এবং রোগীর পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। মুমূর্ষু রোগী নিয়ে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিজনরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

