বৃহস্পতিবার গভীর রাতেই ওড়িশার ধামরা ও ভিতরকণিকার মাঝে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। প্রভাব পড়েছে বাংলাতেও। পূর্ব মেদিনীপুর সহ বেশকিছু জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতায় তেমন প্রভাব না পড়লেও চলছে একটানা বৃষ্টি। কেমন থাকবে কলকাতা সহ রাজ্যের আবহাওয়া! কতদিন চলবে বৃষ্টি! জেনে নিন বিস্তারিত।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় স্টর্ম সার্জ জলোচ্ছ্বাস থাকছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি রয়েছে সতর্কতা। শুক্রবার বিকেল ৪ টে পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে।
কলকাতায় থাকবে মেঘলা আকাশ। সারাদিনই চলবে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

