বাংলার ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, উৎসবের মরশুমে নির্ঘণ্ট ঘোষণা

উৎসবের মরশুমেই মঙ্গলবার রাজ্যের ৬ আসনে বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসেই শুরু হবে ভোট পর্ব। বাংলার কোন কোন কেন্দ্রে বিধানসভা নির্বাচন হবে?

সিতাই, নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া- এই ছয় কেন্দ্রে উপনির্বাচন হবে। গত লোকসভা নির্বাচনে এই ছয় কেন্দ্রের বিধায়করা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা। আগামী ১৩ নভেম্বর ৬ কেন্দ্রে উপনির্বাচন হবে। ফল প্রকাশ হবে আগামী ২৩ নভেম্বর। হাড়োয়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল প্রার্থী হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। সাংসদ নির্বাচিত হন তিনি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সেপ্টেম্বর মাসে প্রয়াত হন হাজি নুরুল ইসলাম। এরফলে বসিরহাট কেন্দ্রের সাংসদ পদ খালি। তবে এই আসনে এখনই উপনির্বাচন ঘোষণা করেনি কমিশন।

লোকসভা নির্বাচন মিটতেই বাংলার চার কেন্দ্রে ( বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা) বিধানসভা উপনির্বাচন হয়েছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল। বাকি তিন কেন্দ্রে বিজেপি জয়লাভ করে। তবে লোকসভা নির্বাচনে বাংলাজুড়ে সবুজ ঝড়ের পর উপনির্বাচনেও চার কেন্দ্রে বিজেপিকে পর্যদুস্ত করে শাসক দল তৃণমূল। আসন্ন উপনির্বাচনে ফলাফল কী হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube