ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে নির্দেশিকা নবান্নর, খোলা হয়েছে কন্ট্রোল রুম

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। বাংলার বিভিন্ন অংশে প্রভাব পড়তে পারে। জেলায় জেলায় মাইকিং করে সতর্ক করছে প্রশাসন। নবান্নর তরফেও জারি করা হয়েছে নির্দেশিকা। ঘূর্ণিঝড়ের আগে ও পরে কী কী করনীয় সেই সংক্রান্ত তথ্য জানানো হয়েছে নির্দেশিকায়।

দেখে নিন একনজরে-
১. মোবাইল ফোন চার্জ করে রাখুন।
২. আপৎকালীন পরিস্থিতির জন্য প্রয়োজনীয় জিনিস, খাবার, জল, ওষুধ প্রস্তুত রাখতে হবে।
৩. দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত বাড়ি, কাঁচা বাড়ি, কাঁচা ঘরে থাকবেন না।
৪. বাড়ির বাইরে থাকলে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় খুঁজে নিন।
৫. গুজব উপেক্ষা করে সতর্ক থাকুন।
৬. খবরে নজর রাখুন।
৭. বৈদ্যুতিন লাইন ও গ্যাস সরবরাহের লাইন বন্ধ রাখুন।
৮. ঘরের দরজা জানলা বন্ধ রাখুন।

নবান্নের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। যেকোনো বিপদে পড়লে ১০৭০ নম্বরে ফোন করলে সাহায্য মিলবে বলে জানানো হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতীরক্ষা বিভাগের তরফে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পারাদ্বীপ ৩৭০ কিলোমিটার দূরে, ধামরা থেকে ৪০০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ডানা’। বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube