নিউজটাইম ওয়েবডেস্ক : ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঘূর্ণিঝড় ডানা । আজ, বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের ।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পারাদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে, ধামরা থেকে ৪০০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৪৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ডানা। আজ রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের। বাংলা-ওড়িশা উপকূলের উপর দিয়েই যাবে ‘ডানা’। ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি কোথাও ঘূর্ণিঝড়ের ল্য়ান্ডফল হতে পারে। আজ সকাল থেকেই বাড়ছে সেই বৃষ্টির দাপট। সঙ্গে ঝোড়ো হাওয়া। ক্রমশ বাতাসের গতি বাড়ছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলেই পূর্বাভাস ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

