ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে বৈঠকে কেন্দ্র-রাজ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। শীঘ্রই বাংলায় শুরু হবে দুর্যোগ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বাংলায় কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। তবে আগে থেকেই সতর্ক রাজ্য। তাই ঘূর্ণিঝড় ‘ডানা’ নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকে রাজ্য। সোমবার অর্থাৎ আজ কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ৩ টে নাগাদ ঘূর্ণিঝড় ও কেন্দ্রের জাতীয় বিপর্যয় ম্যানেজমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা। মুখ্যসচিব মনোজ পন্থ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড় ‘ডানা’ সংক্রান্ত রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে একটি রিপোর্ট পেশ করবে কেন্দ্র। বাংলা ছাড়াও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিবও এদিনের বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে খবর।

আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, সোমবার মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। মঙ্গলবার সকালে  এই সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার দুপুরের পর বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় ‘ডানা’। যার নামকরণ করেছে কাতার।বৃহস্পতিবার এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি চলে আসবে।

ঘূর্ণিঝড় ‘ডানা’র ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট জানায়নি আবহাওয়া দফতর। সোমবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে জেতে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে আছেন তাদের মঙ্গলবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube