চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, তৎপর প্রশাসন

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ডানা । বুধবার থেকেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগ আসার আগে মঙ্গলবার ভোর থেকেই বাতাসে শিরশিরানি অনুভব করা যাচ্ছে । সাগরের নিম্নচাপের টানে গতি বাড়ল উত্তুরে হাওয়ার।

এই পরিস্থিতিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় আরও কিছুটা নীচে রাতের তাপমাত্রা । সাময়িক বদল, আর্দ্র বাতাসের পরিবর্তে শুকনো হাওয়া বইতে শুরু করেছে । যদিও আবহাওয়া দফতর বলছে, বুধবার থেকেই মেঘ ঢুকতে শুরু করবে বাংলার আকাশে । বাড়বে বৃষ্টির সম্ভাবনা ।

এখনও পর্যন্ত যা পূর্বাভাস, বৃহস্পতিবার রাতে বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা । বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। পুরী ও সাগরদ্বীপের কাছে ধামরা বন্দরের কাছে ল্যান্ডফল হওয়ার কথা। তাতে ২৪ ও ২৫ অক্টোবরের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।

তবে ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই তৎপর প্রশাসন । সুন্দরবনের নদীবক্ষে মৎস্যজীবীদেরকে মাছ, কাঁকড়া ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে ঝড়খালি উপকূল থানার পুলিশ। নৌকা সহ মৎস্যজীবীদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রামের পথে । সমুদ্র থেকে সমস্ত ট্রলার ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে । সোমবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে কন্ট্রোলরুম খোলা হয়েছে । উপকূলের বাসিন্দাদের দ্রুত উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube