বঙ্গোপসাগরে নিম্নচাপ, আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! মৎজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা

আপাতত শুষ্ক আবহাওয়া । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা । বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া । এর প্রভাবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা । সঙ্গে ঝোড়ো হওয়ার সর্তকতা । বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের যেসব জেলাতে।

ঘূর্ণিঝড় ডানা
আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে। আগামীকাল মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভবনা । এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে ওড়িশা উপকূলের দিকে। বিশ্বের বিভিন্ন মডেলের সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার। ঘূর্ণিঝড় হলে নাম হবে ডানা। কাতারের দেওয়া নাম।
আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সোমবার সেই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। বুধবার মধ্য বঙ্গোপসাগরেই গভীর নিম্নচাপে পরিণত। এরপর শক্তি বাড়িয়ে ওড়িশা থেকে বাংলাদেশের যেকোনো উপকূলেই স্থলভাগে প্রবেশ করতে পারে।
যদিও বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল ইউরোপ থেকে আমেরিকা বিভিন্ন সংস্থা জানাচ্ছে ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। যে ঘূর্ণিঝড় ওড়িশা থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে।

ফিশারম্যান অ্যালার্ট
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার ও বুধবার মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে। বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে ও মানা মৎস্যজীবীদের।

সিস্টেম
আরব সাগরের নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি মধ্য এবং পশ্চিম মধ্য আরব সাগরে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি দেশের উপকূল থেকে দূরে সরে যাবে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু উপকূলে আরও ঘূর্ণাবর্ত রয়েছে থাইল্যান্ড এবং মধ্য আসামে।

দক্ষিণবঙ্গ
আজ রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলে হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। পরবর্তী কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মূলত উড়িষ্যা ও উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কোথাও পরিষ্কার আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
শুষ্ক আবহাওয়ার শুরু। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জেলায়।আগামী সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার থেকে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা
দিনভর শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে না। জলীয় বাষ্পের পরিমাণও কমবে। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন।বুধবার থেকে কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হতে পারে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৬ শতাংশ।

ভিন রাজ্যে
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। ওর সাথে ২৩ শে অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা এর মধ্যে অতি ভারী বৃষ্টি হতে পারে ২৪ ও ২৫ এ অক্টোবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৫ অক্টোবর ভারী বৃষ্টির সতর্কতা এর মধ্যে ২৫ শে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube