বঙ্গোপসাগরে নিম্নচাপ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

বর্ষা বিদায়ের পর রাজ্যে আপাতত শুষ্ক আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় সাময়িক বিরতি। একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে। দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। দেড় মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা, সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।

সিস্টেম
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ চেন্নাই উপকূলের দিকে রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী সপ্তাহে। যেটি ওড়িশা ও অন্ধ উপকূলে প্রভাব বিস্তার করবে। সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এটি আরও শক্তি বাড়িয়ে এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। চেন্নাইয়ের কাছাকাছি আগামীকাল শুক্রবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গ

আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই। চলতি সপ্তাহে শুক্রবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে।শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কিছু জেলায় মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ৫ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়ার পরিবর্তন। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।

কলকাতা
আজ দুপুর বা বিকেলের মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দু-এক পশলা সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবারের হালকা-মাঝারি বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে রয়েছে। সকালে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৮.২ মিলিমিটার।

ভিন রাজ্যে
আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং রায়েলসীমাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কেরল, মাহে এবং কর্নাটকে। ভারী বৃষ্টির সম্ভাবনা কঙ্কন এবং গোয়াতে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube