চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে শুষ্ক হবে আবহাওয়া । তার আগে আজ বুধবার লক্ষ্মীপুজোর দিন এবং আগামিকাল বৃহস্পতিবার কিছুটা আর্দ্র আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
আগামিকাল বিকেলের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ ভারতে রবিবার থেকে দ্বিতীয় মনসুন শুরু হবে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু।
দক্ষিণবঙ্গ
আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের পর বৃষ্টি অনেকটা কমে আসবে। রবি সোমবার থেকে শুষ্ক আবহাওয়া পশ্চিমাঞ্চলে। গাঙ্গেয় বঙ্গে আগামী সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে ফাঁকা জায়গা বা গ্রামাঞ্চলে। আজ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।
উত্তরবঙ্গ
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন হবে। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংএর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতা
আজ বুধবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প রয়েছে। তাই কিছুটা অস্বস্তি হবে দিনে। রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

