৩রা মে পর্যন্ত বন্ধ সমস্ত যাত্রীবাহী রেল পরিষেবা

নিউজটাইম ওয়েবডেস্ক : আন্দাজ ছিলোই। সেটাই এবার সত্যি হল,বাড়ল লকডাউন ৷ আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বাড়ানোর কথা মঙ্গলবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০শে এপ্রিলের পর পরিস্থিতি বুঝে করোনার প্রভাবমুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য দিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোর ভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে। এ বিষয়ে আগামিকাল,বুধবারই গাইডলাইন জারি করবে কেন্দ্র।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই রেল বন্ধের মেয়াদও বাড়ানো কথাও ঘোষণা করা হল এদিন ৷ আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত মেল/এক্সপ্রেস ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, সাবার্বান ট্রেন, কলকাতা মেট্রো রেল, কোঙ্কন রেল ইত্যাদির মতো সবকিছুই ৷ ভারতীয় রেলের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ৩রা মে পর্যন্ত  ২৪ ঘন্টা দেশে বন্ধ থাকবে ট্রেন চলাচল ৷ তবে জরুরী জিনিসপত্র এবং অন্যান্য জিনিস দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য মালগাড়ির পরিষেবা চালু থাকবে এখনকার মতোই ৷ পাশাপাশি টিকিট বুকিং এবং ক্যানসেলেশনের জন্য সব কাউন্টারগুলি রিজার্ভ বা আনরিজার্ভ-এর জন্য রেল স্টেশনগুলি এবং বাইরে বন্ধ থাকবে ৩ মে পর্যন্তই ৷যারা টিকিট কেটে রেখে রেখেছিলেন,তা বাতিল করতে বলা হয়েছে।ট্রেনের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube