কার্নিভালের দিন কেমন থাকবে আবহাওয়া?

আনুষ্ঠানিকভাবে  বিদায় নিয়েছে বর্ষা । দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় সাময়িক বিরতি । দখিনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে । বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় খুব হালকা বৃষ্টির খুবই সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে । ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কার্নিভালের আবহাওয়া
আজ কার্নিভালের দিন সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে । উপকূলের জেলা এবং উপকূল সংলগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস । দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা ।

বর্ষা বিদায়
আগামী দু’দিনে দেশ থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বা য়ু। দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু । বর্ষা বিদায় রেখা গোপালপুর, রায়পুর, নন্দুরবাড় ও নবসারির ওপর দিয়ে বিস্তৃত রয়েছে । আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং উড়িষ্যার বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে । বর্ষা বিদায় নেবে মহারাষ্ট্রের আরও বেশ কিছু অংশ থেকে ।

সিস্টেম
নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে । আজ এটি আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলে । অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । আরব সাগরের গভীর নিম্নচাপ মধ্য আরব সাগরে অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিমে ওমান উপকূলের দিকে।

দক্ষিণবঙ্গ

আজ মঙ্গলবার কার্নিভালের দিন থেকে ফের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে । কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । বাকি জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে ।

শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও । আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মূলত পরিষ্কার আকাশ । কখনও আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে ।

বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং স্থানীয়ভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা । বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতেই । চলতি সপ্তাহের দিনগুলিতে একইরকম আবহাওয়া থাকবে ।

উত্তরবঙ্গ

উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়ার পরিবর্তন এবং শুষ্ক আবহাওয়ার শুরু । ধীরে ধীরে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে । উত্তরবঙ্গের কোথাও পরিষ্কার আকাশ, কোথাও বা আংশিক মেঘলা আকাশ । শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা

আজ মূলত পরিস্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। শুষ্ক আবহাওয়ার শুরু। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে, তাই দিনের বেলায় কিছুটা অস্বস্তি অনুভূত হবে । আজ দুপুরের দিকে খুবই সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা । আগামীকাল বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । দু-এক পশলা খুবই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯৩ শতাংশ।

ভিন রাজ্যে
অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু এবং পন্ডিচেরি এলাকায় । ভারী বৃষ্টির সম্ভাবনা করাইকাল, কেরল, মাহে, রায়লসীমা, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে। আর দু’দিনের মধ্যেই দেশ থেকেই বর্ষা বিদায় নেবে । দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে। শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে দেশজুড়ে তৈরি হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube