প্রকাশ্যে এক চিকিৎসককে গুলি করে খুন করা হল দিল্লিতে। আরজি কর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে যখন তোলপাড় চলছে, এরই মধ্যে এই ঘটনা ফের একবার চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। পুলিশ তদন্ত শুরু করেছে।
দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। পুলিশ সূত্রে জানিয়েছে, এদিন দুই কিশোর চিকিৎসার নাম করে হাসপাতালে এসেছিল। তাঁরা চিকিৎসক জাভেদ আখতারের সঙ্গে দেখা করতে চায়। এরপর দুই কিশোরকে তাঁর কেবিনে নিয়ে যাওয়া হলে সেখানেই জাভেদের মাথায় গুলি করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই চিকিৎসকের।
খবর দেওয়া হয় পুলিশে। তারা ঘটনাস্থলে এসে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে খবর। তদন্ত শুরু হতেই পুলিশ জানতে পারে পূর্বপরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে চিকিৎসককে। অভিযুক্ত দুই কিশোর পলাতক। তাদের খোঁজ চলছে। পাশাপাশি কী কারণে ওই চিকিৎসককে কেন খুন করা হয়েছে, সেই কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

