মঙ্গলবার নজরে রেড রোড । রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভাল রয়েছে আজ রেড রোডে । তার প্রস্তুতিও শেষ হয়েছে । মঙ্গলবার রয়েছে সেই কার্নিভাল ।
জমিদার বাড়ির অলিন্দের আদলে তৈরি করা হয়েছে মূল মণ্ডপ । সেই মঞ্চেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত থাকবেন কয়েক হাজার অতিথি । রাজ্য তথা দেশের বিশিষ্ট অতিথি ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও । ইউনিসেফ (UNICEF)-এর প্রতিনিধি ছাড়াও দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন সেখানে ।
কার্নিভালের শুরুতেই হবে উদ্বোধনী নৃত্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরীর সদস্যরা । তারপরই শুরু হবে কার্নিভাল । একে একে এগিয়ে যাবে শহরের সেরা প্রতিমাগুলি ।
বিশ্ব বাংলা শারদ সম্মানে সম্মানিত ১০৫টি পুজো কমিটির মধ্যে ৮৯টি পুজো কমিটি এবার কার্নিভালে অংশ নিচ্ছে । পুজোর বিশেষত্ব তুলে ধরার জন্য প্রত্যেক পুজো কমিটিকে তিন মিনিট করে সময় দেওয়া হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

