পুজো কাটতেই নিজেদের কাজে ফিরছে সাধারণ মানুষ। সপ্তাহের প্রথম দিন সোমবার অফিস যাওয়ার ব্যস্ততা। এদিনই মেট্রো স্টেশনে আত্নহত্যার চেষ্টা। সাময়িকভাবে ব্যাহত মেট্রো পরিষেবা। এদিকে এই ঘটনায় ফের একবার মেট্রোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার সকালে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। এরফলে আংশিকভাবে বন্ধ করা হয় পরিষেবা। ব্যস্ত সময়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হয় যাত্রীরা। সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু রাখা হয়।
সূত্রে খবর, যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন তাঁকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তবে মেট্রো স্টেশনে একের পর এক আত্মহত্যার ঘটনায় মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করছে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

