শুরু হয়েছে বর্ষা বিদায় পালা । আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে ।আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া । বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া ।
কার্নিভালে বৃষ্টি!
কার্নিভালের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে । উপকূলের জেলা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে । দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে ।
বর্ষা বিদায়
রবিবার আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিল বাংলা থেকে । দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে । বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায় । দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা বা বর্ষা বিদায় রেখা ধুবড়ি, তুরা, নন্দুরবাড় ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে । আগামী দু’দিনে দেশ থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ।
সিস্টেম
ঘূর্ণাবর্ত ঘনীভূত দক্ষিণ বঙ্গোপসাগরে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে । এই ঘূর্ণাবর্ত সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে । তবে এর অভিমুখ নিম্নচাপ রূপেই চেন্নাই উপকূলের দিকে হতে পারে বলে অনুমান । পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এছাড়া লাক্ষাদ্বীপের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে । এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। যার প্রভাব গোয়া ও কর্নাটক উপকূলে রয়েছে ।
দক্ষিণবঙ্গ
আজ সোমবার আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়েই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ।শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে।
কার্নিভালের দিন মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।
উত্তরবঙ্গ
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে আবহাওয়ার পরিবর্তন । শুষ্ক আবহাওয়ার শুরু । ধীরে ধীরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে । উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।
দার্জিলিং কালিম্পং-এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ।
কলকাতা
বৃষ্টির সম্ভাবনা কম আগামী ২৪ ঘন্টায়। মঙ্গলবার থেকে দু এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।আবহাওয়ার কিছুটা বদল। শুষ্ক আবহাওয়ার শুরু। মূলত পরিস্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই কিছুটা অস্বস্তি হবে দিনে ও রাতে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ।
ভিন রাজ্যে
অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডু পন্ডিচেরি এলাকায় । ভারী বৃষ্টির সম্ভাবনা করাইকাল কেরল মাহে রায়লসীমা অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে । আর দুদিনের মধ্যে দেশ থেকেই বর্ষা বিদায় নেবে । দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি চলবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমশ বাড়তে থাকবে । শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি ধীরে ধীরে দেশজুড়ে তৈরি হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

