উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশনে আরেক জুনিয়র চিকিৎসক

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন প্রায় ২০০ ঘন্টা পার । এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন অনশনকারী চিকিৎসক অলোক বর্মা । এবার তাঁর জায়গায় অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন ইএনটি বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি সন্দীপ মন্ডল।

সোমবার সকাল থেকে তিনি অনশনরত আন্দোলনকারী শৌভিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন । অন্যদিকে, শৌভিক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে বলে খবর । পাশাপাশি এদিন সকাল থেকে রামকৃষ্ণ মিশনের চার প্রাক্তণ পড়ুয়া ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় ১২ ঘন্টার জন্য প্রতীকী অনশনে বসেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube