বঙ্গে বর্ষা বিদায়ের পালা, চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত

বাংলা থেকে বর্ষা বিদায়ের সময় চলে এসেছে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে একাধিক জেলায়।আকাশ মেঘলা থাকতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক দু’দিনের মধ্যে রাজ্যে বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। নতুন সপ্তাহের মাঝ থেকেই আবহাওয়া শুষ্ক হবে। মূলত আকাশ পরিষ্কার থাকবে, তবে কখনও কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কার্নিভালের দিন অর্থাৎ মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের শুষ্ক আবহাওয়া থাকবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube