মঙ্গলবার বিকেলে ৪:৩০ মিনিট নাগাদ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের । তেমনটাই ঘোষণা করা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে । কিন্তু সেই মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ ।
জুনিয়র চিকিৎসকদের মহামিছিলের আবেদন খারিজ করে দেয় কলকাতা পুলিশ । ই-মেল মারফৎ কলকাতা পুলিশের তরফে জানানো হয়, মিছিলের কারণে মানুষের সমস্যা হতে পারে । মিছিলের রুটে রয়েছে কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের মতো দু’টি বড় পুজো । তীব্র যানজটের কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থায় সমস্যা হতে পারে । যে কারণে মিছিলের অনুমতি দেওয়া যাবে না বলে জানানো হয় ।
অন্যদিকে মিছিলের সিদ্ধান্তে অনড় থেকে পুলিশের সাহায্য চেয়ে পাল্টা ই-মেল করেন জুনিয়র চিকিৎসকরা । ওই মেলে উল্লেখ করা হয়, কলকাতা মেডিক্যাল কলেজের গেট থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

