সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি

শুক্রবার বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দরিদ্র দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি । পিজি হাসপাতালে শিশু বিভাগের কোটি টাকা খরচা করে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে আড়াই বছর আগে টেস্টটিউব বেবির স্রষ্টা প্রয়াত ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী ডাক্তার সুদর্শন ঘোষ দস্তিদার এই দায়িত্ব নেন। শুক্রবার রাতে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, ” ভারতে এই প্রথম কোন সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে জন্ম হলো টেস্টটিউব বেবির । আগামীতেও এভাবেই বিনা খরচে লাখো দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টটিউব বেবি” ।

বেসরকারি হাসপাতালে আড়াই থেকে ৫ লক্ষ টাকার মতো খরচ হয় টেস্টটিউব বেবির ভ্রুন তৈরি করতে । গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না। এই প্রসঙ্গে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার আরও জানান, এখনো পর্যন্ত ৩৬ টি পজিটিভ রিপোর্ট তাদের কাছে এসেছে। এসএসকেএম-এ ওপিডি বিভাগে ইতিমধ্যেই আইভিএফ পদ্ধতির কাজ শুরু হয়েছে। আরো বিশেষ কয়েকটি ফ্লোর করার কাজ আপাতত চলছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube