যাত্রীদের জন্য সুখবর। পুজোর দিনগুলিতে রাতভর চলবে মেট্রো। ফলে ঠাকুর দেখে বাড়ি ফিরতে আর অসুবিধা রইল না। কবে থেকে চালু হবে এই বিশেষ পরিষেবা? ইতিমধ্যেই মেট্রোর তরফে সময়সূচি ঘোষণা করা হয়েছে। জেনে নিন বিস্তারিত।
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থী ও পঞ্চমীতে সকাল ৬.৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো চলবে সকাল ৭ টায়। দমদম থেকে দক্ষিণেশ্বরে প্রথম মেট্রো যাবে ৬.৫৫ মিনিটে।কবি সুভাষ-দমদমের মধ্যে শেষ মেট্রো যাবে রাত ১০.৪০ মিনিটে।ষষ্ঠীর দিনেও সময়সূচি একই থাকবে। তবে শেষ মেট্রো পাওয়া যাবে আরও দেরিতে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১১.৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১২ টায়।
সপ্তমী, অষ্টমী, নবমী দুপুর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো যাবে দুপুর ১২.৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১ টায়। এই দিনগুলিতে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৪ টেয়।কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো পাওয়া যাবে ভর পৌনে চারটে নাগাদ।
দশমীর দিনে দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং কবি সুভাষ-দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো চলবে দুপুর ১ টায়। ওইদিন শেষ মেট্রো ছাড়বে রাত ১২ টায়।
অন্যদিকে, চতুর্থী থেকে ষষ্ঠী শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো লাইনে প্রথম পরিষেবা মিলবে সকাল ৬.৫৫ মিনিটে, শেষ মেট্রো রাত ৯.৩৫ মিনিটে। সেক্টর ফাইভ-থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০৫ মিনিটে, শেষ মেট্রো ৯.৪০ মিনিটে। সপ্তমী থেকে নবমী এই মেট্রো লাইনে দুপুর থেকে পাওয়া যাবে পরিষেবা। প্রথম ও শেষ মেট্রো চলবে যথাক্রমে দুপুর ১ টা এবং রাত ১১ টায়। দশমীতে দুপুর ২ টায় প্রথম মেট্রো পাওয়া যাবে। শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫ মিনিটে। এছাড়া, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান মেট্রো লাইনে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত সকাল ৭ টায় প্রথম মেট্রো ছাড়বে। সপ্তমী থেকে নবমী দুপুর ১ টায় শুরু হবে পরিষেবা, শেষ পরিষেবা পাওয়া যাবে রাত পৌনে দু’টো নাগাদ। দশমীতে প্রথম মেট্রো মিলবে দুপুর ২ টোয় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪৫ মিনিটে।
জোকা-মাজেরহাট লাইনে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এই লাইনে কোনও পরিষেবা পাওয়া যাবে না।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

