পুজোর আগে নিম্নচাপের বৃষ্টি! ভেস্তে যেতে পারে পুজোর প্ল্যানিং?

সিনোপসিস

আজ মূলত মেঘলা আকাশ থাকবে । রাজ্যের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের দু-একটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা । বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা কমেছে । স্বাভাবিকের নিচে তাপমাত্রা । কিছুটা স্বস্তিকর আবহাওয়া। তবে বজ্রপাতের আশঙ্কা থাকবে।

পুজোয় কেমন আবহাওয়া?

পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই । পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টির । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।

বর্ষা বিদায় পর্ব

বর্ষা বিদায় রেখা লক্ষীণপুর খিরি শিবপুরি কোটা উদয়পুর দিশা সুরেন্দ্রনগর জুনাগড় এর উপর দিয়ে বিস্তৃত। আগামী দু-তিন দিনে দেশের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি । রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে। মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে।

সিস্টেম
উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ । ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরে । ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় । অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে ।

দক্ষিণবঙ্গ

আগামীকাল পর্যন্ত থাকবে মেঘলা আকাশ । বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা । কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা । বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

আজ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । আগামীকাল রবিবার আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা, ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে ।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা । কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ, আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা। শনিবার কোচবিহার জেলার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।

রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ। ক্রমশ বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় চলবে।

উত্তরবঙ্গে গত কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে শস্যের। নদীর জলস্তর বাড়বে।

কলকাতা

শহর কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা । মূলত মেঘলা আকাশ । কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে । রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে । রবিবার আংশিক মেঘলা আকাশ। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা।২৯.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৫ শতাংশ।

ভিন রাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দক্ষিণের বেশ কিছু রাজ্যে। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কর্নাটক, কেরল ও মাহেতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube